POPULAR BD NEWS
Popular BD News Logo

র‌্যাব-জঙ্গি গোলাগুলি, অস্ত্রসহ আটক ৪

পপুলার বিডিনিউজ ডেস্ক | প্রকাশিত: সেপ্টেম্বর ৪, ২০২১ | সময়: ১২:১০ অপরাহ্ণ

ময়মনসিংহে সদর উপজেলায় র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) সঙ্গে জঙ্গিদের গোলাগুলির ঘটনা ঘটেছে। এসময় অস্ত্রসহ চার জঙ্গিকে আটক করা হয়েছে।

শুক্রবার দিবাগত রাতে নগরীর খাগডহর এলাকায় ব্রহ্মপুত্র নদের তীরে এ ঘটনা ঘটে। এতে কেউ হতাহত হয়নি।

র‌্যাব-১৪ এর অধিনায়ক মো. রোকনুজ্জামান এবং অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল হান্নান খবরের সত্যতা নিশ্চিত করেছে।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে জঙ্গিদের তৎপরতা ও অবস্থানের কথা জানতে পেরে র‌্যাব-১৪ এর একটি দল খাগডহর এলাকায় অভিযান পরিচালনা করে। এসময় র‌্যাবের উপস্থিতি বুঝতে পেরে জঙ্গিরা গুলি ছুড়লে র‌্যাবও আত্মরক্ষার্থে পাল্টা গুলি ছুড়ে। কিছুক্ষণ গুলি বিনিময়ের পর ঘটনাস্থল থেকে চারজনকে আটক করা হয়।

সূত্র: যুগান্তর

E/N

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন