POPULAR BD NEWS
Popular BD News Logo

চাঁদপুরে ইলিশের আকাল, প্রতি কেজি ১৩০০ টাকা

পপুলার বিডিনিউজ রিপোর্ট | প্রকাশিত: সেপ্টেম্বর ৪, ২০২১ | সময়: ১১:৫৪ পূর্বাহ্ণ

চাঁদপুরের বাজারে ইলিশ মাছের আমদানি কমে গেছে। জেলার বড় স্টেশনে মৎস্য অবতরণ কেন্দ্রে আগস্ট মাসে দিনে গড়ে ৮০০ থেকে এক হাজার মণ ইলিশ আমদানি হলেও গত এক সপ্তাহ ধরে আমদানি হচ্ছে ৩০০ থেকে ৪০০ মণ। এতে দামও কিছুটা বেড়েছে। এক সপ্তাহের ব্যবধানে কেজিপ্রতি ইলিশের দাম বেড়েছে ১০০ থেকে ১৫০ টাকা। ওজন অনুযায়ী দামের পার্থক্য থাকলেও গড়ে প্রতি কেজি ইলিশ ১৩০০ টাকা দরে বিক্রি হচ্ছে।

শুক্রবার বড় স্টেশন বাজারে আসা ক্রেতারা বলেন, বন্ধের সুযোগে ইলিশ কিনতে এসেছিলাম। কিন্তু বাজারে ইলিশ কম আসায় দাম বেশি। এ কারণে অল্প করে মাছ কিনেছি। গত বছর এই সময়ে ইলিশের দাম আরও অনেক কম ছিল।

চাঁদপুর বড় স্টেশনের মৎস্য ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মো. সবেবরাত সরকার বলেন, মিঠা পানিতে তথা চাঁদপুর ও নোয়াখালী নদী অঞ্চলে ইলিশ পাওয়া যাচ্ছে না বললেই চলে। সাগর অঞ্চলে যেখানে ধরা পড়ছে সেখান থেকে চাঁদপুরে এখন ইলিশ কম আসে। কারণ, ওইসব এলাকায় যোগাযোগ ব্যবস্থা ভালো হয়েছে। তাছাড়া বিভিন্ন স্থানে মাছের বাজার গড়ে উঠেছে।

তিনি আরও বলেন, গত এক সপ্তাহ ধরে চাঁদপুর বড় স্টেশন মৎস্য অবতরণ কেন্দ্রে গড়ে প্রায় ৩৫০ থেকে ৪০০ মণ ইলিশ আমদানি হচ্ছে। এরমধ্যে চাঁদপুর নদী অঞ্চলের মাছ আসছে মাত্র ৩০ থেকে ৪০ মণ। মাছের আমদানি কম হওয়ায় দামও কিছুটা বেড়েছে।

মাছ ব্যবসায়ী মো. সাগর বলেন, আজকে সাগর থেকে তিনটি ফিশিং ট্রলার এসেছে। এগুলোতে প্রায় ৩০০ মণ ইলিশ আছে। সবগুলো ছোট মাছ

সূত্র:চাঁদপুর টাইমস্

W/N

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন