POPULAR BD NEWS
Popular BD News Logo

পপুলার বিডিনিউজ কার্যালয়ে মরহুম আলহাজ্ব মালেক গাজীর মৃত্যুতে মিলাদ ও দোয়া কামনা

পপুলার বিডিনিউজ রিপোর্ট | প্রকাশিত: সেপ্টেম্বর ৩, ২০২১ | সময়: ৯:০৬ অপরাহ্ণ

পপুলার বিডিনিউজের যুগ্ম সম্পাদক বাবর গাজীর বাবা আলহাজ্জ্ব আবদুল মালেক গাজী ওরফে বাদশা গাজীর মৃত্যুতে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার সন্ধ্যায় পপুলার বিডিনিউজ কার্যালয়ে দোয়া ও মিলাদ পরিচালনা করেন রান্ধুনীমুড়া মুন্সী বাড়ী জামে মসজিদের পেশ ইমাম ও খতিব মাওলানা মো. মাহাদী হাসান।

ওইসময় উপস্থিত ছিলেন পপুলার বিডিনিউজের প্রকাশক মেহেদী হাছান ফিরোজ, যুগ্ম সম্পাদক শামছুজ্জামান মুন্সী ও আহছান উল্ল্যাহ, হাজীগঞ্জ উপজেলা ৫নং সদর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক ইউছুফ প্রধানীয়া সুমন, মরহুম আবদুল মালেক গাজীর জৈষ্ঠ্য ছেলে বেদন গাজী, পপুলার বিডিনিউজের সাব-এডিটর মজিব পাটোয়ারী ও আসিফ মোস্তাকিম শাওন, নিজস্ব প্রতিবেদক হোসেন বেপারী ও অফিস সহকারী জুম্মান প্রমুখ।

সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন পপুলার বিডিনিউজের সম্পাদক মনিরুজ্জামান বাবলু।

মিলাদ ও দোয়া অনুষ্ঠানে মরহুম আলহাজ্ব মালেক গাজী ওরফে বাদশা গাজীর আত্মার রুহের মাগফিরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করা হয়।

পপুলার বিডিনিউজের যুগ্ম সম্পাদক অস্ট্রেলিয়া প্রবাসী বাবর গাজীর বাবা মরহুম আবদুল মালেক গাজী হাজীগঞ্জ বাজারের একজন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক ছিলেন।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন