POPULAR BD NEWS
Popular BD News Logo

সিএনজিতে ধাক্কা খেয়ে উল্টে গেল পিকআপ ভ্যান

পাপ্পু মাহমুদ | প্রকাশিত: সেপ্টেম্বর ২, ২০২১ | সময়: ২:৫৫ অপরাহ্ণ

চাঁদপুর কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের এনায়েতপুর বাজারে একটি সিমেন্ট বোঝাই পিকআপ উল্টে পড়েছে। বৃহস্পতিবার বেলা সাড়ে ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

এতে একজন আহত হওয়ার খবর পাওয়া যায়।

প্রত্যক্ষদর্শীরা জানান, পিকআপটি বেপরোয়া গতিতে হাজীগঞ্জ ছেড়ে শাহরাস্তিমুখী ছিল। এনায়েতপুর বাজারে রাস্তার উপর দাঁড়িয়ে থাকা সিএনজি চালিত অটো রিকশাকে ধাক্কা দিয়ে পিকআপটি উল্টে যায়।

আহত ব্যক্তিকে চিকিৎসার জন্য হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন