POPULAR BD NEWS
Popular BD News Logo

হাজীগঞ্জ পূর্ব বাজারে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

পপুলার বিডিনিউজ রিপোর্ট | প্রকাশিত: সেপ্টেম্বর ২, ২০২১ | সময়: ২:৫০ অপরাহ্ণ

হাজীগঞ্জ পূর্ব বাজারে বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপির ৪৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। পৌর বিএনপির সাবেক সভাপতি মো. আবুল বাসারের সভাপতিত্বে বুধবার বিকালে হাজীগঞ্জ পূর্ব বাজারস্থ বিএনপির দলীয় কার্যালয়ে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটা, আলোচনা সভা, দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি মনির হোসেন ভুইয়ার উপস্থাপনায় আলোচনা সভা শেষে বিএনপির প্রয়াত নেতা-কর্মী ও সমর্থকদের আত্মার মাগফেরাত এবং দেশ ও জাতীর সমৃদ্ধি কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।

অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলওয়াত করেন, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক জিসান আহমেদ সিদ্দিকী।

ওই সময় পৌর বিএনপর সাবেক সভাপতি আব্দুল লতিফ, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক ইয়াছিন আরাফত অনিক, সাখাওয়াত হোসেন ও শহীদ উল্যাহ্, পৌর যুবদলের যুগ্ম আহবায়ক মিজানুর রহমান, আলামিন বাবু, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক হান্নান তালুকদার, মেরাজুল ইসলাম রোমান, এ্যাড. সোহেল কাজী, পৌর ছাত্রদলের যুগ্ম আহবায়ক রোমান মিজি ও রইফুল ইসলাম জিলানী উপস্থিত ছিলেন।

উপজেলা ও পৌর বিএনপি, যুবদল, ছাত্রদলসহ অঙ্গ-সহযোগি সংগঠনের আয়োজনে প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে পৌর যুবনেতা জুয়েল, শাহআলম বাবলু, আলামিন, জুলহাস ও ছাত্রনেতা মেহেদীসহ উপজেলা ও পৌর বিএনপি, যুবদল, ছাত্রদলসহ অঙ্গ-সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন