হাইমচর উপজেলায় করোনা ভাইরাস আক্রান্তের সংখ্যা ক্রমান্বয়ে বেড়ে চলছে। মানুষের মাঝে সচেতনতা বৃদ্ধি না পেলে আক্রান্তের সংখ্যা দ্রুত বৃদ্ধি পেতে থাকবে।
হাইমচর উপজেলায় নতুন করে আরো ৮ জন করোনা শনাক্ত করা হয়েছে।
এরমধ্যে হাইমচর থানার এসআই ২’জন,কনষ্টেবল ৩’জন, হাইমচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ মামুন রায়হান সহ,জনতা বাজার ১’জন ও তেলিরমোড় ১’জন’সহ মোট ৮’জন করোনা পজেটিভ বিষয়টি নিশ্চিত করেছে উপজেলা স্বাস্থ্য বিভাগ।
হাইমচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স অফিস সূত্রে জানা যায় আজ ১৫ জুন সোমবার করোনা ভাইরাস নমুনা পরীক্ষায় নতুন করে ৮ জনের করোনাশনাক্ত করা হয়। নতুন করে ৮ জনসহ আক্রান্ত রোগী সংখ্যা দাড়ালো ৩২ জনে।