POPULAR BD NEWS
Popular BD News Logo

‘দলকে সুসংগঠিত করতে ঐক্য বদ্ধ হয়ে কাজ করতে হবে’- মোস্তফা কামাল

পপুলার বিডিনিউজ রিপোর্ট | প্রকাশিত: সেপ্টেম্বর ২, ২০২১ | সময়: ১০:৩১ পূর্বাহ্ণ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শাহরাস্তি উপজেলা বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

১ সেপ্টেম্বর বিকালে সাবেক পৌর মেয়র মোঃ মোস্তফা কামালের ঠাকুর বাজারস্হ অফিসে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পৌর বিএনপির সাবেক সভাপতি শেখ বেলায়েত হোসেন সেলিমের সভাপতিত্বে উপজেলা যুবদলের সাবেক সভাপতি সাইফুল করিম মিনারের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন শাহরাস্তি উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক পৌর মেয়র মোঃ মোস্তফা কামাল।

তিনি উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশে বলেন, সকল ভেদাভেদ ভুলে দলকে সুসংগঠিত করতে ঐক্য বদ্ধ হয়ে কাজ করতে হবে। আমরা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে বিশ্বাসী, কোন পদ পদবীর জন্য রাজনীতি করি না। দলকে জন্য কাজ করতে গেলে পদ পদবীর প্রয়োজন নেই। আগামীতে আন্দোলন সংগ্রামের জন্য সকলকে প্রস্তুত থাকতে হবে।

ওইসময় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির নেতা মোঃ হাবিবুর রহমান পাটোয়ারী, সাহাদাত হোসেন মাস্টার, তোফায়েল আহমেদ, কাজী জাহাঙ্গীর আলম, মনির হোসেন মিন্টু, জাকিরুল ইসলাম খান, আবুল কাশেম, ছাত্র নেতা জোবায়ের আল নাহিয়ান রাজু, শাহজাহান সম্রাট প্রমূখ। আলোচনা সভা শেষে প্রয়াত নেতা কর্মীদের স্বরণে বিশেষ দোয়া পরিচালনা করা হয়। এরপর কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেন নেতৃবৃন্দ।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন