POPULAR BD NEWS
Popular BD News Logo

খালেদা জিয়ার বাড়ির সামনে ১৪৪ ধারা জারি

পপুলার বিডিনিউজ ডেস্ক | প্রকাশিত: সেপ্টেম্বর ১, ২০২১ | সময়: ৮:০৫ অপরাহ্ণ

ফেনীর ফুলগাজীতে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বাড়ির সামনে ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন। বুধবার বিকাল থেকে উপজেলার দক্ষিণ শ্রীপুর ইস্কান্দারিয়া মাদ্রাসা মাঠে বিএনপি ও আওয়ামী লীগ পাল্টাপাল্টি কর্মসূচি আহ্বান করায় প্রশাসন এ পদক্ষেপ নেয়।

বিকাল ৩টা থেকে পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত ওই এলাকায় সব ধরনের মিছিল সমাবেশ বন্ধ করে দেয়া হয়েছে।

জানা যায়, খালেদা জিয়ার বাড়িসংলগ্ন ইস্কান্দারিয়া মাদ্রাসা মাঠে বিকালে ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটা ও আলোচনা সভার আয়োজন করে উপজেলা বিএনপি। অন্যদিকে দুপুরে আওয়ামী লীগ, ছাত্রলীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা সেখানে সমাবেশের কথা জানান। এ অবস্থায় অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে ১৪৪ ধারা জারি করে উপজেলা প্রশাসন।

সূত্র: যুগান্তর

H/N

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন