প্রায় এক মাস কারাগারে থাকার পর জামিনে মুক্তি পেলেন বাংলাদেশের আলোচিত চিত্রনায়িকা পরীমনি। কারাগার থেকে মুক্তি পেয়ে সকালে বাসায় যেতেই চমকে যান তিনি পরীমনি। তাকে বনানীর বাসাটি ছাড়তে হবে। বাসাটি ছাড়ার নোটিশ দিয়েছেন ফ্ল্যাটের মালিক।
বুধবার বিকালে একটি সংবাদমাধ্যমকে পরীমনি বলেন, কারাগার থেকে ঘরে ঢোকার পর বাসা ছাড়ার নোটিশ দেখতে পেলাম। এখন কি তাহলে আমার বসবাসের অধিকারটা পর্যন্ত কেড়ে নিচ্ছে ওরা? ওরা যা চেয়েছিল, তা-ই কি হচ্ছে? আমি কি তাহলে ঢাকা ছেড়ে চলে যাব, নাকি দেশ ছেড়ে চলে যাব?
আলোচিত এ নায়িকা বলেন, আমি তো একা থাকি না। আমার বয়স্ক নানুভাই আছেন। হঠাৎ করে এসব কী! হঠাৎ করে কই যাব, সেটা কি কেউ বলতে পারেন?
ঢাকাই ছবির এ চিত্রনায়িকা বলেন, এখন এই মুহূর্তে আমাকে কে বাসা খুঁজে দেবে? তিনি জানান, চার দিন আগে তাকে এই বাসা ছাড়ার নোটিশ দেওয়া হয়েছে। আজ বাসায় ফিরে জানতে পারেন তিনি।
সূত্র:যুগান্তর
HO/N