POPULAR BD NEWS
Popular BD News Logo

কচুয়ায় বনফুল হোটেল এন্ড রেষ্টুরেন্টর শুভ উদ্বোধন

শান্তুু ধর, কচুয়া | প্রকাশিত: সেপ্টেম্বর ১, ২০২১ | সময়: ৬:২১ অপরাহ্ণ

কচুয়া উপজেলার বৃহত্তম কচুয়া বাজারে শুভ উদ্বোধন হয়েছে বনফুল নামের হোটেল এন্ড রেষ্টুরেন্ট। এটি একই বাজারে বিছমিল্লাহ টাওয়ারে এতদিন চলে আসছে।

মঙ্গলবার সকালে ফিতা  কেটে ও দােয়া অনুষ্ঠানের মধ্য দিয়ে উদ্বোধন করা হয়। এখন সে হোটেলটি কচুয়া ধান বাজার ব্রীজের পাশে স্থাপন করা হয়েছে।

উন্নত মানের খাবার পরিবেশনের অঙ্গিকার করে প্রতিষ্ঠানের   স্বত্বাধিকারী মনির হোসেন জানান, পরিস্কার পরিচ্ছন্নতার মধ্য দিয়ে স্বল্প মূল্যে সকল খাবার ও ক্রেতার চাহিদা অনুযায়ী যে কোন খাবার পরিবেশন আমরা অঙ্গিকারবদ্ধ। হোটেলটি শুভ উদ্বোধন ও দোয়া অনুষ্ঠান  পরিচালনা করেন কচুয়া কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাও. মো. মুফতি আবু হানিফা।

এ সময় কচুয়া বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি জাকির হোসেন বাটা, উপজেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ বিশিষ্ট সমাজ সেবক নাজমুল হক মিঠু, দৈনিক জনকন্ঠে’র কচুয়া প্রতিনিধি আলমগীর তালুকদার, কচুয়া প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি আতাউল করিম, কাপড় ব্যবসায়ী সমিতির সভাপতি আলহাজ্ব আবদুল মান্নানসহ বাজারের বিশিষ্ট ব্যবসায়ীগন উপস্থিত ছিলেন।

 

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন