POPULAR BD NEWS
Popular BD News Logo

পপুলার বিডিনিউজের যুগ্ম সম্পাদক বাবর গাজীর বাবা আর নেই

পপুলার বিডিনিউজ রিপোর্ট | প্রকাশিত: সেপ্টেম্বর ১, ২০২১ | সময়: ৯:৩২ পূর্বাহ্ণ

হাজীগঞ্জ পৌরসভার  মকিমাবাদ ৬নং ওয়ার্ড মিয়া বাড়ীর মালেক গাজী ওরফে বাদশা গাজী বার্ধক্য জনিত কারণে মারা যান।

বুধবার সকাল রাজধানীর ইউনাইটেট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইল্লাইহি রাজিউন ।

তিনি পপুলার বিডিনিউজের যুগ্ম সম্পাদক অস্ট্রেলিয়া প্রবাসী ও জনদরদী বাবর গাজীর বাবা।

মরহুম বাদশা গাজী হাজীগঞ্জ বাজারের একজন বিশিষ্ট ব্যবসায়ী ছিলেন।

মরহুমের জানাজার নামাজ হাজীগঞ্জ ঐতিহাসিক বড় মসজিদ প্রাঙ্গনে বাদ আছর অনুষ্ঠিত হবে বলে পারিবারিক সূত্রে জানিয়েছেন।

মরহুম বাদশা গাজীর মৃত্যুতে পপুলার বিডিনিউজের প্রকাশক ও সম্পাদকসহ পরিবারের পক্ষ থেকে  গভীর শোক প্রকাশ এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করা হয়।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন