POPULAR BD NEWS
Popular BD News Logo

চাঁদপুর লঞ্চ ঘাটে ৫ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক

পপুলার বিডিনিউজ রিপোর্ট | প্রকাশিত: সেপ্টেম্বর ১, ২০২১ | সময়: ১২:০৩ পূর্বাহ্ণ

চাঁদপুর লঞ্চ টার্মিনালে নৌ থানা পুলিশের অভিযানে ৫ কেজি গাঁজাসহ মনির হোসেন নামে এক মাদক কারবারিকে আটক করা হয়েছে।

৩১ আগস্ট মঙ্গলবার সকালে নৌ থানা পুলিশের ইনচার্জ মুজাহিদুল ইসলামের নেতৃত্বে এএসআই তোতা মিয়া সঙ্গীয় ফোর্স অভিযান চালিয়ে তাকে আটক করে।

আটক মনির হোসেন (৪৫) ফরিদগঞ্জ উপজেলার ২ নং বালিথুবা ইউনিয়নের চরনবলিয়া গ্রামের মৃত আবুল খায়ের মিজির ছেলে।

নৌ থানার ইনচার্জ মো মুজাহিদুল ইসলাম জানান, চাঁদপুর নৌ পুলিশ সুপার কামরুজ্জামানের নির্দেশে মাদকদ্রব্য উদ্ধারের নৌ-পুলিশের এই অভিযান অব্যাহত রয়েছে।

গোপন সংবাদের ভিত্তিতে মনিরকে ৫ কেজি গাঁজাসহ আটক করা হয়েছে। সে এই গাঁজার চালান ঢাকায় প্রচার করার উদ্দেশ্যে রওনা হলে অবশেষে তাকে লঞ্চ ঘাট থেকে আটক করা হয়।

তার বিরুদ্ধে মাদক দ্রব্য আইনে মামলা দায়ের করে তাকে আদালতে পাঠানো হয়েছে।

H/N

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন