ঢাকাই ছবির নায়িকা পরীমনি গাজীপুরের কাশিমপুরের মহিলা কারাগারে রয়েছেন। আজ (মঙ্গলবার) আদালত থেকে জামিন পেলেও রাতে মুক্তি পাচ্ছেন না। কারাগার কর্তৃপক্ষ সন্ধ্যা ৬টা ২০ মিনিট পর্যন্ত জামিননামার কপি হাতে পায়নি।
কারাগারের সিনিয়র জেল সুপার হালিমা খাতুন গণমাধ্যমকে বলেন, আমরা এখনো পরীমনির জামিননামা পাইনি। সেজন্য তাকে লকআপে ঢুকিয়ে দেওয়া হয়েছে। ফলে আজ আর তিনি মুক্তি পাবেন না। তার জামিননামা আমাদের কাছে এসে পৌঁছালে আগামীকাল (বুধবার) তাকে কারাগার থেকে মুক্তি দেওয়া হবে।
এর আগে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে করা মামলায় চিত্রনায়িকা পরীমনিকে জামিন দেন আদালত। দুপুরে ঢাকা মহানগর দায়রা জজ কে এম ইমরুল কায়েশ জামিনের আদেশ দেন।
সূত্র: যুগান্তর
H/N