সীমিত ওভারের ক্রিকেটে উইকেটকিপিং নিয়ে জাতীয় দলে চলছে তুলকালাম। ১৬ বছর ধরে দলকে সার্ভিস দিয়ে যাওয়া মুশফিকুর রহিমকে অনেকেই আর কিপার হিসেবে দেখতে চান না।
মুশফিক নিজেও কিপিং ছাড়তে চান না। অন্যদিকে দলে আছে লিটন দাস, নুরুল হাসান সোহানের মতো তরুণ কিপার। যারা খুব ভালো করছে
গতকাল সোমবার রাসেল ডমিঙ্গোর সংবাদ সম্মেলনের পর দেশের ক্রিকেটাঙ্গনে মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়।
ম্যাশ তার ব্যক্তিগত ফেসবুক আইডিতে লিখেন, ‘১৬ বছর যে মানুষটা বাংলাদেশ ক্রিকেটকে সার্ভিস দিচ্ছে, তাকে নিয়ে মন্তব্য করার আগে আপনি যত বড় ক্ষমতাধর মানুষ হোন না কেন, একটু জায়গা বুঝে বলা উচিত।
মুশফিক কিভাবে জাতীয় দলে এসেছে, তা সবাই জানে। সিম্পলি তার ব্যাটিং দক্ষতা। একটা সময় পর্যন্ত বিশ্ব ক্রিকেটে শুধু কিপার হিসাবেই খেলা যেত, উদাহরণ ভুরি ভুরি। কিন্তু গিলক্রিস্ট আসার পর সব হিসাব পাল্টে যায়, যার সুত্র ধরে ইন্ডিয়া টিমে দেখেছি রাহুল দ্রাবিড়কেও কিপিং করতে, যাতে দল সুবিধা মতো এক্সট্রা একজন ব্যাটসম্যান বা বোলার খেলাতে পারে।’
সূত্র:কালের কন্ঠ
R/N