POPULAR BD NEWS
Popular BD News Logo

পদ্মা সেতুর স্প্যানের সাথে ফেরি‌র ফ্ল্যাগ স্ট্যান্ডের ধাক্কা

পপুলার বিডিনিউজ ডেস্ক | প্রকাশিত: আগস্ট ৩১, ২০২১ | সময়: ৪:২২ অপরাহ্ণ

এবার পদ্মা সেতুর স্প্যানে ধাক্কা লেগে ভেঙ্গে গেল একটি ফেরির ফ্ল্যাগ স্ট্যান্ড। এর আগে কয়েক দফা পিলারের সাথে ফেরির ধাক্কার খবর বাংলাদেশে বেশ আলোচনা সৃষ্টি করেছিল। এক পর্যায়ে পদ্মা সেতুর নীচ দিয়ে ফেরি চলাচল বন্ধও করে দেয়া হয়।

পদ্মা সেতু এলাকায় ফেরি চলাচল বন্ধ থাকার কারণে বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর নামে এই ফেরিটি পাটুরিয়া-দৌলতদিয়া ফেরিঘাটে চলাচলের উদ্দেশ্যে রওয়ানা হয়েছিল।

মঙ্গলবার সকালে পদ্মা সেতুর ২ ও ৩ নম্বর পিলারের মাঝে ‘বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীরের’ ফ্ল্যাগ স্ট্যান্ডের ধাক্কা লাগে। তবে এই ধাক্কায় সেতুর কোন ক্ষতি হয়নি বলে কর্মকর্তারা দাবি করছেন।

সপ্তা তিনেক আগে এই বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীরই পদ্মা সেতুর পিলারে ধাক্কা লাগিয়ে খবরের শিরোনাম হয়েছিল।

বিআইডব্লিউটিসির চেয়ারম্যান সৈয়দ মোঃ তাজুল ইসলাম বিবিসি বাংলাকে বলেছেন, ”আমাদের একটা ফেরি শিমুলিয়া থেকে পাটুরিয়া যাচ্ছিল। কারণ এখানে তো ফেরি সব বন্ধ, এখন এটা পাটুরিয়া-দৌলতদিয়া রুটে চলবে।”

সূত্র: বিবিসি বাংলা

H/N

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন