POPULAR BD NEWS
Popular BD News Logo

ডোবায় মিলল বাইকচালকের পা বাঁধা লাশ

পপুলার বিডিনিউজ ডেস্ক | প্রকাশিত: আগস্ট ৩১, ২০২১ | সময়: ৪:২৯ অপরাহ্ণ

নোয়াখালী সদর উপজেলায় সড়কের পাশের একটি ডোবা থেকে এক বাইকচালকের পা বাঁধা লাশ উদ্ধার করা হয়েছে। আজ মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার চৌকিদারহাট-সফিগঞ্জ সড়কের পাশের ডোবা থেকে পুলিশ লাশটি উদ্ধার করে।

ওই ইজিবাইকচালকের নাম আবদুর রহিম (২২)। তিনি পাশের আন্ডারচর ইউনিয়নের পূর্ব মাইজচরা গ্রামের হোসেন আহমদের ছেলে।

স্থানীয় লোকজন আজ সকালে ওই সড়কের পাশে কচুরিপানা ভর্তি ডোবায় একটি লাশ উপুড় হয়ে পড়ে থাকতে দেখেন। বিষয়টি জানাজানি হলে পাশের পূর্ব মাইজচরা গ্রামের হোসেন আহমদ ও তাঁর পরিবারের সদস্যরা লাশটি তাঁর ছেলে আবদুর রহিমের বলে শনাক্ত করেন। খবর পেয়ে পুলিশ ডোবা থেকে লাশটি উদ্ধার করে।এদিকে একই সময়ে ঘটনাস্থল থেকে প্রায় তিন কিলোমিটার দূরে সড়কের পাশে আবদুর রহিমের ব্যাটারিচালিত ইজিবাইকটি পাওয়া যায়।

নিহত আবদুর রহিমের বড় ভাই আবদুর রহমান অভিযোগ করেন, বাড়িতে তাঁর ভাই পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। ওই এলাকার এক ব্যক্তির সঙ্গে তাঁর ভাইয়ের জমিসংক্রান্ত বিরোধ আছে। তাঁর ভাইকে হত্যা করা হয়েছে।

সূত্র:প্রথম আলো

R/N

 

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন