POPULAR BD NEWS
Popular BD News Logo

জামিন পেলেন পরীমনি

পপুলার বিডিনিউজ ডেস্ক | প্রকাশিত: আগস্ট ৩১, ২০২১ | সময়: ৪:০১ অপরাহ্ণ

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে করা মামলায় চিত্রনায়িকা পরীমনির জামিন মঞ্জুর করেছেন আদালত। ঢাকার মহানগর দায়রা জজ কে এম ইমরুল কায়েশ আজ মঙ্গলবার এ আদেশ দেন। প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেছেন পরীমনির আইনজীবী মুজিবুর রহমান।

পরীমনির আইনজীবী মুজিবুর রহমান বলেন, তদন্ত প্রতিবেদন দেওয়ার আগে পর্যন্ত পরীমনির জামিন মঞ্জুর করেছেন আদালত।

৪ আগস্ট বিকেল চারটার পরপরই বনানীর ১২ নম্বর রোডে পরীমনির বাসায় অভিযান পরিচালনা করে র‍্যাব। এ সময় ওই বাসা থেকে বিপুল পরিমাণ বিদেশি বিভিন্ন ব্র্যান্ডের দামি মদ, মদের বোতলসহ অন্যান্য মাদকদ্রব্য জব্দ করা হয়। এরপর ৫ আগস্ট চার দিন এবং ১০ আগস্ট দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

সূত্র: প্রথম আলো

H/N

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন