ইংল্যান্ডের বিপক্ষে প্রথম দুই টেস্টে আধিপত্য বিস্তার করা ভারত লিডসে গিয়ে খেই হারিয়ে ফেলে। হেডিংলিতে তৃতীয় টেস্টে টস জিতে ব্যাটিং বিপর্যয়ে পড়ে ৭৮ রানে অলআউট হয় ভারত।
জবাবে জো রুটের সেঞ্চুরি ৪৩২ রান করে ইংল্যান্ড। ৩৫৪ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ভারত করতে পেরেছে ২৭৮ রান। অর্থাৎ ইনিংস ও ৭৬ রানের ব্যবধানে হেরে যায় ভারত।
প্রায় তিন বছর পর ইনিংস ব্যবধানে হারল বিরাট কোহলির দল।
এমন লজ্জার হারে অবশ্য মনোবল হারাননি ভারতীয় অধিনায়ক। কষ্ট পেলেও এমন পরিস্থিতি থেকে উত্তরণের বিষয়কে ভালোবাসেন বলে জানালেন কোহলি।
সূত্র:যুগান্তর
HO/N