হাজীগঞ্জ প্রেসক্লাবের সভাপতির দায়িত্ব পেলেন সাংবাদিক ও চারুশিল্পী গাজী সালাহউদ্দিন। সোমবার সকালে হাজীগঞ্জ রোটারী ক্লাবে প্রেসক্লাবের বিশেষ জরুরি সভায় দায়িত্ব হস্তান্তর করা হয়।
বিদায়ী সভাপতি মহিনউদ্দিন আল আজাদের সভাপতিত্ব ও সাধারণ সম্পাদক এনায়েত মজুমদারের পরিচালনায় বক্তৃতা করেন সাবেক সভাপতি মো. কামাল হোসেন, সহ-সভাপতি হাবিবুর রহমান জীবন, যুগ্ম সাধারণ সম্পাদক মুনছুর আহম্মেদ বিপ্লব, অর্থ বিষয়ক সম্পাদক পাপ্পু মাহমুদ, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মঞ্জুর আলম, ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক গাজী মহিনউদ্দিন ও প্রেসক্লাবের সদস্য মনিরুজ্জামান বাবলু।
বিশেষ জরুরি সভায় ছয় মাসের জন্য হাজীগঞ্জ প্রেসক্লাবের সভাপতির দায়িত্ব গাজী সালাহউদ্দিনকে আনুষ্ঠানিকভাবে বুঝিয়ে দেয়া হয়। ওই সময় বিদায়ী সভাপতি মহিনউদ্দিন আল আজাদ গত ছয় মাসের কার্যক্রম সম্পর্কে বক্তৃতা শেষে মোনাজাত করেন। এর আগে হাজীগঞ্জ প্রেসক্লাবের সাংগঠনিক পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে চার সভাপতি পদ প্রার্থী ও দুই সাধারণ সম্পাদক পদ প্রার্থী একটি সমঝোতা স্মারকপত্র হয়। ওইসময় প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও প্রতিষ্ঠাতা দপ্তর সম্পাদক মো. জাকির মজুমদার সমন্বয় করেন। সেই মোতাবেক প্রথম ছয় মাস সভাপতি মো. কামাল হোসেন, তারপর ছয় মাস খালেকুজ্জামান শামীম সভাপতির দায়িত্ব পালন করেন। ধারাবাহিকভাবে তিন সভাপতির দায়িত্ব পালন শেষ হয়। চতুর্থ সভাপতি হিসেবে গাজী সালাহউদ্দিন দায়িত্ব পেলেন।
দায়িত্ব পেয়ে শুভেচ্ছা বক্তব্যে সাংবাদিক ও চারুশিল্পী গাজী সালাহউদ্দিন বলেন, প্রেসক্লাবের সাংগঠনিক গতিশীলতা রক্ষায় ছয়জনের যে সমঝোতা স্মারকপত্র হয়েছে। আগামীতে সেই মোতাবেক প্রেসক্লাবের নির্বাচনী প্রক্রিয়ায় কাজ করবো।
এছাড়াও তিনি বিগত দিনের মতো আগামীতে সকল সদস্য ঐক্য হয়ে প্রেসক্লাবের স্বার্থে কাজ করতে পরামর্শ ও দোয়া কামনা করেন।
ওই সময় উপস্থিত ছিলেন, হাজীগঞ্জ প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক এসএম মিরাজ মুন্সী, দপ্তর সম্পাদক জহিরুল ইসলাম জয়, প্রচার সম্পাদক সাইফুল ইসলাম সিফাত, কার্যকরী সদস্য শাখাওয়াত হোসেন শামীম মজুমদার, আলমগীর কবির, সাইফুল ইসলাম, সদস্য তাহের মিসবাহ, রেজাউল করিম নয়ন ও হুমায়ুন কবির প্রমুখ।