POPULAR BD NEWS
Popular BD News Logo

ট্রেনের ধাক্কায় প্রাণ গেল ২ মোটরসাইকেল আরোহীর

পপুলার বিডিনিউজ রিপোর্ট | প্রকাশিত: আগস্ট ৩০, ২০২১ | সময়: ১১:২১ পূর্বাহ্ণ

কুমিল্লার লালমাইয়ে ট্রেনের ধাক্কায় প্রাণ গেল দুই মোটরসাইকেল আরোহীর। রোববার দুপুরে ঢাকা-চট্টগ্রাম রেলপথের লালমাই উপজেলার হরিশ্চর রেলক্রসিং এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- উপজেলার পেরুল উত্তর ইউনিয়নের উৎসব পদুয়া গ্রামের জয়নাল আবেদীনের ছেলে মো. রনি (২৫) ও শানিচোঁ গ্রামের রফিকুল ইসলামের ছেলে নজরুল ইসলাম (২৭)। এ ঘটনায় আহত হয়েছেন মোটরসাইকেলচালক পেরুল দক্ষিণ ইউনিয়নের পূর্ব পেরুল গ্রামের কবির হোসেন (২৭)। নিহত রনি পেশায় একজন সিএনজি অটোরিকশাচালক এবং নজরুল স্থানীয় হরিশ্চর চৌরাস্তা বাজারে কনফেকশনারি ও পান-সিগারেটের ব্যবসা করতেন।

প্রত্যক্ষদর্শীরা জানায়, রোববার দুপুরে একটি পালসার মোটরসাইকেলযোগে হরিশ্চর-ভূশ্চি সড়ক হয়ে তিন বন্ধু হরিশ্চর চৌরাস্তা যাওয়ার উদ্দেশে রওনা দেয়। তারা হরিশ্চর এলাকার রেলক্রসিং পার হওয়ার সময় হঠাৎ চট্টগ্রাম অভিমুখী কর্ণফুলি ট্রেন মোটরসাইকেলটিকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই আরোহী রনির মৃত্যু হয়। স্থানীয়রা অপর আরোহী নজরুলকে গুরুতর আহত অবস্থায় লাকসামের একটি বেসরকারি হাসপাতালে নিলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মোটরসাইকেলচালক কবির হোসেনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হয়েছে।

H/N

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন