POPULAR BD NEWS
Popular BD News Logo

কচুয়া সাকিব হত্যা মামলার আসামীদের ফাঁসির দাবীতে মানববন্ধন

পপুলার বিডিনিউজ রিপোর্ট | প্রকাশিত: আগস্ট ২৯, ২০২১ | সময়: ৮:০০ অপরাহ্ণ

চাঁদপুরের কচুয়া উপজেলার বহুল আলোচিত আইসক্রীম ফ্যাক্টরির কর্মচারি সাকিব (১৬) হত্যা মামলার আসামীদের গ্রেফতার ও ফাঁসির দাবীতে মানববন্ধন ও সমাবেশ করেছে ডুমুরিয়া, দরিয়া হয়াতপুর, বাসাবাড়িয়া, কালচোঁ, কড়ইয়া গ্রামবাসী।

গতকাল রবিবার বিকালে উপজেলার দরিয়া হায়াতপুর বাজারে এ মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়। ঘণ্ট্যাব্যাপী মানববন্ধন শেষে অনুষ্ঠিত হয় সমাবেশ।


সমাবেশে বক্তব্য রাখেন- স্থানীয় সমাজকর্মী আলী আহম্মদ, জাকির হোসেন, কাজী মনির হোসেন, শহীদ উল্লাহ ও নিহত সাকিবের বাবা আব্দুল হালিম প্রধানীয়া। বক্তারা বলেন, সাকিব হত্যা মামলার ২নং আসামী আলাউদ্দিন মেম্বার সম্প্রতি গ্রেফতার হলেও ১নং আসামীসহ অন্যান্য আসামীরা আজও গ্রেফতার হয়নি। অবিলম্বে বাকী আসামীদের গ্রেফতার করে ফাঁসির কাঠগড়ায় দাঁড় করানো না হলে আরো কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলে বক্তারা হুশিয়ারি দেন।

উক্ত মানববন্ধন ও সমাবেশে এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার শত শত লোকজন অংশ নেয়।

উল্লেখ্য, ২০২০ সালের ৮ ফেব্রুয়ারি সেঙ্গুয়া বাজারে আইসক্রীম ফেক্টরির কর্মচারী উপজেলার ডুমুরিয়া গ্রামের হালিমের পুত্র সাকিব (১৬) কে ফ্যাক্টরির সামনে সকাল ১১ টায় মৃতপ্রায় অবস্থায় স্থানীয়রা দেখতে পেয়ে তাকে দ্রুত কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

এ ঘটনায় সাকিবের বাবা হালিম প্রধানীয়া বাদী হয়ে কচুয়ায় থানায় একটি মামলা দায়ের করেন। পরে মামলাটি পিবিআই এ হস্তান্তরিত হয়। গত ২২ আগস্ট চাঁদপুরের পুলিশ ব্যুরো ইনভেস্টিকেশন (পিবিআই) ওই মামলার
আসামী আলাউদ্দিন মেম্বারকে গ্রেফতার করে জেলহাজতে প্রেরণ করে।

H/N

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন