POPULAR BD NEWS
Popular BD News Logo

হাজীগঞ্জে তিন মৎস্য চাষীকে সেরা পুরষ্কার প্রদান

হোসেন বেপারী | প্রকাশিত: আগস্ট ২৯, ২০২১ | সময়: ৬:৩০ অপরাহ্ণ

হাজীগঞ্জ উপজেলায় মৎস্য চাষে এগিয়ে থাকা তিন মৎস্য চাষীকে পুরষ্কার প্রদান করেছে উপজেলা মৎস্য কার্যালয়।

রোববার দুপুরে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২১ উপলক্ষে অভ্যন্তরীণ জলাভূমি এবং বর্ষা প্লাবিত ধান ক্ষেত, প্লাবনভূমি, প্রাতিষ্ঠানিক জলাশায়ে পোনা চাষ অবমূক্তকরণ অনুষ্ঠান করা হয়।

জাতীয় মৎস্য সপ্তাহ ২০২১’শে পোনা মাছ অবমুক্ত করেন হাজীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোমেনা আক্তার।

ওইসময় মৎস্য কর্মকর্তা ওয়ালিউল্লাহ সরকারের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান মির্জা শিউলি পারভিন মিলিসহ উপজেলার বিভিন্ন কর্মকর্তা বৃন্দ।

ওইসময় কার্প জতীয় মাছের পোনা উৎপাদনে বিশেষ অবদান রাখায় সম্মাননা স্মারক পেলেন রান্ধুনীমূড়া এলাকার মুন্সী মোহাম্মদ মনির ও উপজেলার ৬ নং পূর্ব বড়কুল ইউনিয়নের মোঃ মনতাজ মিয়া এবং পাবদা জাতীয় মাছের পোনা উৎপাদনে বিশেষ অবদান রাখায় সম্মাননা স্মারক পেলেন ১১ নং হাটিলার আবদুর শহীদ।

তিন জনকেই পুরুষ্কার তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোমেনা আক্তার।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন