POPULAR BD NEWS
Popular BD News Logo

ইলিশের পাশাপাশি বিভিন্ন কার্যক্রম নিয়ে এগিয়ে যাচ্ছে: সিনিয়র সচিব

পপুলার বিডিনিউজ ডেস্ক | প্রকাশিত: আগস্ট ২৯, ২০২১ | সময়: ১২:৫১ অপরাহ্ণ

চাঁদপুর জেলা ব্র্যান্ডিং পণ্য ইলিশ ই-কমার্সের মাধ্যমে বাজারজাতকরণের উদ্দেশ্যে অংশীজন কর্মশালা এবং ‘লাইভ ফ্রম ইলিশের বাড়ি’ শীর্ষক ক্যাম্পেইনের সূচনা সভা সম্পন্ন হয়েছে। ২৮ আগস্ট শনিবার ১১টার দিকে চাঁদপুর জেলা প্রশাসক সম্মেলন কক্ষে এ সভার আয়োজন করা হয়।

ভার্চ্যুয়ালি এ সভার প্রধান অতিথির বক্তব্য রাখেন আইসিটি ডিভিশন এর সিনিয়র সচিব এনএম জিয়াউল আলম পিএএ বলেন, ‘ইলিশ শুধু চাঁদপুরের সম্পদ নয়, সারাদেশের সম্পদ। আজকের এই উদ্দ্যোগের জন্যে সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানাই। এই করোনা মহামারীতে এধরনের অনুষ্ঠান করা খুবই ভালো উদ্যোগ। সম্ভবত এসময়ে অন্য কোন জেলায় এধরণের আয়োজন হয়েছে কিনা জানা নেই। শুনে ভালো লাগলো ইলিশের আচারও নাকি হয়। আসলে এটা একটা ব্যতিক্রম ধর্মী। চাঁদপুরে দেখেছি ইলিশ নিয়ে উৎসব হয়, মেলা। এ উৎসবে দেখেছি নানারকমের রান্না হয়। চাঁদপুরের এই ইলিশ নিয়ে আমি গর্বিত, কারণ চাঁদপুরের পাশেই আমার জন্ম। ইলিশ নিয়ে এসময়ের এ আয়োজন অনেক গুরুত্বপূর্ণ। চাঁদপুর শুধু ইলিশ নিয়েই নয় অনেক কার্যক্রম নিয়ে এগিয়ে যাচ্ছে।’

তিনি আরো বলেন, আমি ইলিশ ঠিকমত চিনতাম না মানে পদ্মার নাকি সমুদ্রের। তবে এধরণের প্লাটফর্ম থেকে আমি খুব সহজেই পদ্মা ও সাগরের ইলিশ চিহ্নিত করতে পারবো। তাই এখন ঠকে যাওয়ার কোন কারণ থাকবে না।

সভাপতির বক্তব্য রাখেন চাঁদপুরের জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ। তিনি বলেন, ড্রেজারের বিষয় আমরা জিরো ট্রলারেন্সে আছি। পরিকল্পনা প্রতিমন্ত্রী মহোদয় এসে শহররক্ষা বাঁধ পর্যবেক্ষণ করে বলেছেন ডুবোচরগুলো কেটে ফেলতে হবে। ব্যবসা সবাই করবে কিন্তু লাইসেন্সবিহীনভাবে কেন ব্যবসা করবে। আগত উদ্যোক্তাদের উদ্দেশ্য করে জেলা প্রশাসক বলেন, ইলিশ ও পর্যটন মাথায় রেখে কাজ করে যান। এ ব্যাপারে যত সহযোগিতা দরকার আমরা করবো। আর আপনাদের কাজের ব্যাপারের বেশি বেশি প্রচার করতে হবে।

সূত্র:চাঁদপুর টাইমস্

W/N

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন