POPULAR BD NEWS
Popular BD News Logo

ইলিশ উৎপাদনে শীর্ষে বাংলাদেশ

পপুলার বিডিনিউজ ডেস্ক | প্রকাশিত: আগস্ট ২৯, ২০২১ | সময়: ১০:০৭ পূর্বাহ্ণ

বেশি বেশি মাছ চাষ করি, বেকারত্ব দূর করি” এই প্রতিপাদ্য সামনে রেখে নীলফামারীর ডোমারে প্রতি বছরের মতো এ বছরও (২৮ আগস্ট থেকে ৩ সেপ্টেম্বর) জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার বেলা ১১টায় উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ে উপজেলা মৎস্য কর্মকর্তা ও ফিশারিজ কোয়ারেন্টিন কর্মকর্তা আংগুরী বেগম বলেন, মৎস্য খাত সরকারের একটি অন্যতম অগ্রাধিকারভুক্ত খাত। বৈশ্বিক মহামারিজনিত প্রতিকূল পরিবেশে দেশের বিপুল জনগোষ্ঠীর পুষ্টি চাহিদা পূরণ ও রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে এ খাতে পরিকল্পিত উন্নয়ন বাস্তবায়িত হচ্ছে। ইলিশ উৎপাদনকারী ১১টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান বিশ্বে প্রথম।

তিনি বলেন, অভ্যন্তরীণ মুক্ত জলাশয়ে মাছ আহরণে বাংলাদেশ তৃতীয়, মিঠাপানির মাছ উৎপাদনে চতুর্থ এবং বদ্ধ জলাশয়ে মাছ উৎপাদনে পঞ্চম। তেলাপিয়া উৎপাদনে বাংলাদেশ বিশ্বে চতুর্থ এবং এশিয়ার মধ্যে তৃতীয়। পাশাপাশি বিশ্বে সামুদ্রিক ও উপকূলীয় ক্রাস্টাশিয়া ও ফিনফিস উৎপাদনে যথাক্রমে ৮ম ও ১২তম স্থান অধিকার করেছে। তৈরি পোশাক শিল্পের পরই মৎস্য থেকে সর্বাধিক বৈদেশিক মুদ্রা অর্জন করে বাংলাদেশ। শুধু তাই নয়, গ্রামীণ জনগোষ্ঠীর আমিষের ৬০ শতাংশ জোগান দেয় মাছ।

তিনি আরও বলেন, বাংলাদেশ এখন মাছ উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ। মৎস্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী ২০১৮-১৯ অর্থবছরে মাছ উৎপাদনের লক্ষ্যেমাত্রা ছিল ৪৩.৪১ লাখ মেট্রিক টন। মৎস্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী মাছের উৎপাদন বৃদ্ধিতে অন্যতম ‍ভূমিকা ইলিশ মাছের। ২০১৮-১৯ অর্থবছরে ইলিশের উৎপাদ।

সূত্র: যুগান্তর

H/N

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন