POPULAR BD NEWS
Popular BD News Logo

ফরিদগঞ্জে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে বসতঘর পুড়ে ছাই

পপুলার বিডিনিউজ রিপোর্ট | প্রকাশিত: আগস্ট ২৯, ২০২১ | সময়: ৯:৪০ পূর্বাহ্ণ

চাঁদপুরের ফরিদগঞ্জে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে একটি বসত ঘর পুড়ে গেছে।

২৭ আগস্ট শুক্রবার রাতে উপজেলার ১১নং চরদু:খিয়া পুর্ব ইউনিয়নের পূর্ব আলোনিয়া গ্রামে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

জানা গেছে, ১১ নং চরদু:খিয়া ইউনিয়নের পূর্ব আলোনিয়া বড় পাটওয়ারী বাড়ির লুৎফুর রহমান লুতার ঘরে বিকট শব্দে গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়। এতে ঘরে আগুন ধরে যায়।

এ সময় আশপাশের লোকজন এসে পুকুর এবং খাল থেকে পানি এনে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। কিন্তু আগুন নিয়ন্ত্রণে আনার পূর্বেই ঘরে থাকা নগদ টাকা, ফ্রিজ, ফার্নিচার, আসবাবপত্র সহ সকল কিছুই পুড়ে ছাই হয়ে যায়। তবে সৌভাগ্যক্রমে কোন হতাহত হয়নি।

H/N

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন