POPULAR BD NEWS
Popular BD News Logo

কুমিল্লায় দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার, মাইক্রোবাস জব্দ

মো. মজিব পাটোয়ারী | প্রকাশিত: আগস্ট ২৮, ২০২১ | সময়: ২:৩৪ অপরাহ্ণ

কুমিল্লায় ৩১ কেজি গাঁজাসহ দুইজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে ও একটি মাইক্রোবাস জব্দ করে র‌্যাব।

শুক্রবার বিকালে গোপন সংবাদের ভিত্তিতে কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানাধীন অরন্যপুর এলাকায় র‌্যাব-১১ আভিযানিক দল বিশেষ অভিযান পরিচালনা করে। ওইসময় একটি মাইক্রোবাস হতে ৩১কেজি গাঁজাসহ দুইজন মাদক ব্যবসায়ীকে হাতেনাতে গ্রেফতার করতে সক্ষম হয়। সে সময়, মদক ব্যাবসায়ীদের কাছে থাকা মাইক্রোবাসটি জব্দ করে র‌্যাব।

গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী’দ্বয় হলোঃ চাঁদপুর জেলার সদর থানার বালিয়া গ্রামের আবুল হোসেন কয়াল এর ছেলে আরিফ হোসেন কয়াল (২৮),বরিশাল জেলার গৌরনদী থানার গেরাকুল গ্রামের মৃত গোলাম আলী সিকদার এর ছেলে দুলাল সিকদার (৫০)।

এক প্রেস বিঞ্জপ্তিতে র‌্যাব ১১ উপ-পরিচালক মেজর মো. সাকিব হোসেন জানান, প্রাথমিক অনুসন্ধান ও গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, তারা দীর্ঘদিন যাবৎ মাইক্রোবাসে করে কুমিল্লা সহ দেশের বিভিন্ন স্থানে গাঁজাসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল।

অভিযানে মাদক পরিবহনের কাজে ব্যবহৃত মাইক্রেবাস টি জব্দ করা হয়।  গ্রেফতারকৃত আসামী’দ্বয়ের বিরুদ্ধে কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে।

 

 

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন