POPULAR BD NEWS
Popular BD News Logo

বাসের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

পপুলার বিডিনিউজ ডেস্ক | প্রকাশিত: আগস্ট ২৭, ২০২১ | সময়: ৭:০৯ অপরাহ্ণ

সিরাজগঞ্জের শাহজাদপুরে বাসের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। শুক্রবার (২৭ আগস্ট) সকাল ১০টার দিকে উপজেলার বাঘাবাড়ি বিন্নাদারি নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন-পাবনা জেলার বেড়া উপজেলার চর নাকালিয়া গ্রামের আবু সামা প্রমানিকের ছেলে আলামিন হোসেন (৪২) ও নাকালিয়া গ্রামের রফিক প্রমানিকের ছেলে মোস্তফা (৪৫) ।

ফায়ার সার্ভিসের স্টেশন মাস্টার মঞ্জুরুল হক ও শাহজাদপুর থানার এসআই রঞ্জু জানান, বিন্নাদারি নামক স্থানে একটি মোটরসাইকেলকে পেছন থেকে একটি বাস ধাক্কা দেয়।এ সময় মোটরসাইকেল আরোহী আলামিন হোসেন ঘটনাস্থলেই নিহত হন। মোটরসাইকেলের আরেক আরোহী মোস্তফাকে শাহজাদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

সূত্র: দৈনিক ইত্তেফাক

H/N

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন