POPULAR BD NEWS
Popular BD News Logo

ধর্ষণ ও হত্যাচেষ্টা মামলায় তিনজনকে গ্রেফতার করেছে র‌্যাব-১১

পপুলার বিডিনিউজ রিপোর্ট | প্রকাশিত: আগস্ট ২৭, ২০২১ | সময়: ৫:২৪ অপরাহ্ণ

র‌্যাব-১১ এর অভিযানে চাঞ্চল্যকর কুমিল্লার দেবিদ্বার থানার কুরছাপ গ্রামে জোরপূর্বক ভয় দেখিয়ে মামলা তুলে নেওয়া এবং হত্যাচেষ্টা মামলার এজাহার নামীয় পলাতক আসামীকে গ্রেফতার করা হয়েছে।

গত জুন মাসের প্রথম দিকে কুমিল্লা জেলার দেবিদ্বার থানার কুরছাপ গ্রামের মোঃ জামাল হোসেন এর ভাই মোঃ নুরুল ইসলাম এর ছেলে মোঃ হাসান (২৫), এর আপন চাচাতো বোন, মোঃ জামাল হোসেনের মেয়েকে জোরপূর্বক ধর্ষনের চেষ্টা করে তখন মেয়ের চিৎকারে এলাকার লোকজন এগিয়ে আসলে ধর্ষক মোঃ হাসান (২৫) পালিয়ে যায়।

এ ঘটনায় পরিপেক্ষিতে মোঃ জামাল হোসেন বাদী হয়ে ৯ জুন দেবিদ্বার থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন। ওই মামলা দায়ের করার পর বিবাদিরা তাকে ও তার পরিবারকে জোরপূর্বক ভয় দেখিয়ে মামলা তুলে নিতে বলে। বাদীকে মামলাটি তোলা এবং স্বাক্ষীদের বিজ্ঞ আদালতে স্বাক্ষী না দেওয়ার জন্য বিভিন্ন ভাবে বিবাদিরা হত্যার হুমকি সহ বিভিন্নভাবে ভয় দেখায়। যার পরিপেক্ষিতে গত ২০ জুন বর্নিত আসামীরা বাদী মোঃ জামাল হোসেন ও তার পরিবারের সদস্যদের হত্যা চেষ্টার জন্য গুরুতর মারধর করে। পরে মোঃ জামাল হোসেন বাদী হয়ে দেবিদ্বার থানায় হত্যা চেষ্টা মামলা দায়ের করেন। এ ঘটনা বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। এরই প্রেক্ষিতে র‌্যাব-১১, সিপিসি-২ এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ২৭ আগস্ট রাত হতে কুমিল্লা জেলার বিভিন্ন থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে দেবিদ্বার থানার কুরছাপ গ্রামের মৃত আলী হোসেন এর ছেলে মোঃ জামাল হোসেন ও তার পরিবারকে হত্যাচেষ্টা মামলার পলাতক আসামী মোঃ নুরুল ইসলাম (৬৮),  মোঃ মোস্তফা কামাল (৬১), মোসাঃ নারগিছ (৩০), স্বামী মোঃ কাউছার (৩৫) কে গ্রেফতার করতে সক্ষম হয়।

গ্রেফতারকৃত আসামী’দেরকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, তারা সকলেই মোঃ জামাল হোসেন হত্যাচেষ্টা মামলার এজাহার নামীয় পলাতক আসামী। মামলা দায়ের হওয়ার পর থেকেই তারা সকলেই
পলাতক ছিল। এ বিষয়ে গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে মামলার তদন্ত কর্মকর্তার নিকট হস্তান্তর করা প্রক্রিয়াধীন। দায়িত্বপূর্ণ এলাকায় বিভিন্ন অপরাধ কর্মকান্ড প্রতিরোধে র‌্যাবের এ ধরনের অভিযান অব্যাহত
থাকবে বলে জানান কুমিল্লা র্যাব-১১।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন