ফরিদগঞ্জ উপজেলায় নানার বাড়ি বেড়াতে এসে সড়ক দুর্ঘটনায় মামুন (৫) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।
ট্রলিটিকে স্থানীয় লোকজন আটক করে পুলিশের সোপর্দ করে। তবে চালক পালিয়েছে। ঘটনাটি ঘটেছে উপজেলার পাইকপাড়া উত্তর ইউনিয়নের আমিরা বাজারে।
স্থানীয় ইউপি সদস্য আব্দুল মজিদ জানান, শুক্রবার সকালে আমিরা বাজার সংলগ্ন হাজীবাড়ীতে তার মা মুন্নী বেগম সহ বেড়াতে আসে মামুন। রাস্তায় আসার সাথে সাথে নিষিদ্ধ ট্রলি তাকে চাঁপাদেয় স্থানীরা তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকৎসকতাকে মৃত ঘোষণা করেন।
মামুন রামগঞ্জ উপজেলার ৬নং ইছাপুরা ইউনিয়নের শিবপুর গ্রামের মালেশিয়া প্রবাসী টিটু পাটওয়ারী একমাত্র ছেলে।
মামুনের নানি তাহমিনা বেগম জানান, মামুন অনেক দিন পর আমাদের বাড়িতে বেড়াতে এসে লাশ হয়ে গেলো।
ফরিদগঞ্জ থানা পুলিশের অফিসার ইনচার্জ মোহাম্মদ শহীদ হোসেন দুর্ঘটনার কথা স্বীকার করে বলেন, গাড়ীটি জব্দ করা হয়েছে। চালক পলাতক রয়েছে। শিশুর লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে।