POPULAR BD NEWS
Popular BD News Logo

কালচোঁ ইউনিয়নে দুই ড্রেজার ধ্বংস করলেন ইউএনও

পপুলার বিডিনিউজ রিপোর্ট | প্রকাশিত: আগস্ট ২৬, ২০২১ | সময়: ৭:৪৭ অপরাহ্ণ

হাজীগঞ্জ উপজেলার ৪ নং কালচোঁ ইউনিয়নের দুই গ্রামের ফসলী মাঠ থেকে দুইটি ড্রেজার ধ্বংস করা হয়েছে। বৃহস্পতিবার বিকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোমেনা আক্তার ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ড্রেজার গুলো ধ্বংস করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় থেকে পাঠানো তথ্যে দেখা গেছে, ওই ইউনিয়নের বাজনাখাল ও সৈয়দপুর গ্রামের ফসলী মাঠ থেকে ড্রেজার গুলো ধ্বংস করা হয়েছে। তবে মালিক পক্ষকে না পাওয়ায় জরিমানা  করা যায়নি।

হাজীগঞ্জ উপজেলায় ড্রেজার দিয়ে ফসিল জমি থেকে মাটি উত্তোলন নিষিদ্ধ।  এমন অভিযান ধারাবাহিক ভাবে চলবে বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা মোমেনা আক্তার।

 

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন