ফরিদপুরে আলোচিত দুই হাজার কোটি টাকার মানি লন্ডারিং মামলার এজাহারভুক্ত পলাতক আসামি, স্বেচ্ছাসেবক লীগের বহিষ্কৃত সাধারণ সম্পাদক ফাহিম বিন ওয়াজেদ ফাইনকে গ্রেফতার করা হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাতে ফরিদপুর ডিবি পুলিশের একটি দল মানিকগঞ্জ জেলার শিবালয় থেকে তাকে গ্রেফতার করে।
ফাহিমের বিরুদ্ধে দুই হাজার কোটি টাকা পাচারের মামলা ছাড়াও কোতোয়ালি থানায় আরও ৫টি মামলা রয়েছে।
এদিকে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা অধিদপ্তরের (এনএসআই) উপ-পরিচালক পরিচয় দিয়ে প্রতারণার সঙ্গে জড়িত ছানোয়ার হোসেন নামের এক ব্যক্তিকে আটক করা হয়েছে। বুধবার বিকালে শহরের কানাইপুর এলাকা থেকে ছানোয়ারকে আটক করে ডিবি পুলিশ।
সূত্র:যুগান্তর
H/N