POPULAR BD NEWS
Popular BD News Logo

বাসে তল্লাশি, স্বর্ণের গহনাসহ চোরাকারবারি আটক

পপুলার বিডিনিউজ ডেস্ক | প্রকাশিত: আগস্ট ২৬, ২০২১ | সময়: ৪:৪৮ অপরাহ্ণ

ঝিনাইদহে যাত্রীবাহী বাসে তল্লাশি করে অবৈধ স্বর্ণে গহনাসহ ফয়সাল নামে এক চোরাকারবারিকে আটক করেছে ডিবি পুলিশ। তার কাছ থেকে উদ্ধার করা হয়েছে ৬৪০ গ্রাম ওজনের বিভিন্ন ডিজাইনের স্বর্ণালঙ্কার।

বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে ঝিনাইদহ-চুয়াডাঙ্গা সড়কের সাধুহাটি বাসস্ট্যান্ডে এ ঘটনা ঘটে।

আটক ফয়সালের বাড়ি কুমিল্লা জেলার চান্দিনা উপজেলার হাশিমপুর গ্রামে। সে থাকে রাজধানী ঢাকা শহরে। পাশের জেলা চুয়াডাঙ্গা থেকে স্বর্ণালঙ্কারগুলো ঢাকায় পাচার করছিল সে।

ঝিনাইদহ ডিবি পুলিশের ওসি আনোয়ার হোসেন জানান, চুয়াডাঙ্গা থেকে ঢাকায় স্বর্ণপাচার হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে ঘটনাস্থলে চেকপোস্ট বসানো হয়। এ সময় চুয়াডাঙ্গা থেকে ফরিদপুরগামী সাথী এক্সপ্রেস নামে একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালানোর সময় সন্দেহজনক যাত্রী ফয়সাল নামে এক যুবককে আটক করেন তারা।

সূত্র:যুগান্তর

H/N

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন