কুমিল্লায় র্যাবের অভিযানে দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার। মঙ্গলবার বিকালে কুমিল্লা জেলার কোতয়ালি থানার শাসনগাছা এলাকায় ও কোতয়ালী মডেল থানার উত্তর চর্থা এলাকায় রাতে বিশেষ অভিযান পরিচালনা র্যাব-১১।
ওইসময় ০৪ কেজি গাঁজা ও ৫৪ বোতল স্কাফ ও ০৬ বোতল ফেন্সিডিলসহ পৃথক অভিযানে দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী, কুমিল্লা জেলার বুড়িচং থানার গাজীপুর গ্রামের মৃতঃ রসমত আলির মেয়ে মোসাঃ সাফিয়া খাতুন (৫৮), কোতয়ালী মডেল থানার উত্তর চর্থা (দারোগা বাড়ি) গ্রামের মৃতঃ এরশাদ খান এর ছেলে মো. খোকন খান (৩৫)।
এক প্রেস বিঞ্জপ্তিতে র্যাব-১১ উপ-পরিচালক মেজর মোহাম্মদ সাকিব হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে র্যাবের একটি বিশেষ টিম পৃথক ভাবে অভিযান পরিচালনা করে দুই মাদক ব্যবসায়ীকে হাতেনাতে আটক করে।
প্রাথমিক অনুসন্ধান ও গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীকে জিজ্ঞাসাবাদে জানা যায় যে, তারা দীর্ঘদিন যাবৎ কুমিল্লার বিভিন্ন স্থানে গাঁজা, স্কাফ ও ফেন্সিডিলসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল। বিষয়ে গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র্যাবের অভিযান অব্যাহত থাকবে।