হাজীগঞ্জ উপজেলার ৩ নং কালচোঁ ইউনিয়নের চিলাচোঁ গ্রামে দোকানী সজিবকে ইটদিয়ে মাথা থেঁতলে দিলো প্রবাস ফেরত দুলাল। আহত সজিবকে রক্তাক্ত অবস্থায় হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হয়।
স্থানীয় বাসিন্দারা জানান, গত ২৩ আগস্ট সোমবার বিকালে চিলাচোঁ গ্রামের লুৎফুর রহমানের ছেলে সজিব (১৯) প্রতিদিনের ন্যায় দোকানে তার ব্যবসার কাজ পরিচালনা করে আসছে। ওই সময় একই গ্রামের আশেক আলীর ছেলে প্রবাসী দুলাল সজিবের সাথে লুডু খেলা নিয়ে তর্কে লিপ্ত হয়। এক পর্যায়ে দুইজনের হট্টগোল হয়। পরে দুলাল ক্ষিপ্ত হয়ে সজিবকে এলোপাথাড়ে কিলঘুষি মারতে শুরু করে। পরে দুলাল ইটদিয়ে সজিবের মাথা থেঁতলে দেয়। এতে সজিব রক্তাক্ত হয়ে আহত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়ে। আহত সজিবকে স্থানীয়রা উদ্ধার করে স্থানীয় একটি চিকিৎসালয়ে নিয়ে যায়। সেখানে তার অবস্থার অবনতি দেখে তাকে হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে যায়।
সজিবের বাবা লুৎফুর রহমান জানান, এ বিষয়ে ওই এলাকার ইউপি সদস্য টিটু ঘটনা মিমাংশা করে দিবে এ মর্মে সজিবের পরিবার থানায় মামলা করেনি।
ইউপি সদস্য টিটুর মোবাইলে বার বার চেস্টা করলেও তিনি ফোন রিসিভ করেননি।
হাজীগঞ্জ থানার ওসি হারুনুর রশীদ জানান, এ বিষয়ে আমরা কোন অভিযোগ পাইনি। অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।