POPULAR BD NEWS
Popular BD News Logo

১১ বছরের এক শিশুকে ধর্ষণ

পপুলার বিডিনিউজ ডেস্ক | প্রকাশিত: আগস্ট ২৪, ২০২১ | সময়: ৪:৫১ অপরাহ্ণ

মোংলায় ১১ বছরের এক শিশুকে ধর্ষণ করেছে ৫০ বছর বয়সের এক ব্যক্তি। এ ঘটনায় রাতে ধর্ষককে আটক করে ধর্ষণ মামলায় বাগেরহাট জেলহাজতে পাঠিয়েছে পুলিশ।

মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ইকবাল বাহার চৌধুরী জানান, পৌর শহরের খোচেরডাঙ্গা এলাকার কবি জসিমউদ্দিন সড়কের বাসিন্দা নজরুল ইসলাম (৫০) প্রতিবেশী জনৈক ব্যক্তির শিশু কন্যাকে (১১) সোমবার বিকেল ৩টার দিকে কৌশলে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়।
এরপর নজরুল ইসলাম ওই শিশুটিকে বাড়ির পিছনে রান্না ঘরে নিয়ে ধর্ষণ করেন। এতে শিশুটি রক্তাক্ত জখমও হন। পরে খবর পেয়ে পুলিশ রাত ১০টার দিকে ধর্ষক নজরুলকে গ্রেফতার করে।

এ ঘটনায় থানায় রাতেই ধর্ষণ মামলা দায়ের হয়েছে। শিশুটির পিতা বাদি হয়ে এ মামলা দায়ের করেন।

সূত্র:জাগরণ

H/N

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন