এস্তোনিয়াভিত্তিক ই-গভর্নেন্স অ্যাকাডেমি ফাউন্ডেশনের করা জাতীয় সাইবার নিরাপত্তা সূচকে এক লাফে ২৭ ধাপ এগিয়ে গেলো বাংলাদেশ।
সার্কভুক্ত দেশগুলোর মধ্যে বাংলাদেশ পেয়েছে ৫৯.৭৪ নম্বর। ফলে সার্কভুক্ত দেশের তালিকায় বাংলাদেশ সবার ওপরে অবস্থান করছে।
এ সূচক অনুযায়ী বৈশ্বিক সাইবার নিরাপত্তা সূচকে ৫৩তম এবং তথ্যপ্রযুক্তি উন্নয়ন সূচকে ১৪৭তম স্থান অধিকার করেছে বাংলাদেশ।
বিশেষজ্ঞের মত
বাংলাদেশের সরকারের সাইবার সিকিউরিটি নিয়ে কাজ করা বিজিডি ই-গভ সার্ট এর প্রকল্প পরিচালক তারেক এম বরকতউল্লাহ বলেন, “সাইবার নিরাপত্তায় বাংলাদেশের সক্ষমতা দিন দিন বৃদ্ধি পাচ্ছে, যা আন্তর্জাতিক পরিমণ্ডলে স্বীকৃতি লাভ করছে। সাইবার নিরাপত্তায় বিজিডি ই-গভ সার্ট নিরলসভাবে কাজ করে যাচ্ছে, এ ধরনের স্বীকৃতি আমাদের সাইবার হামলা প্রতিহত করতে উৎসাহিত করবে এবং সাইবার নিরাপত্তায় বাংলাদেশের সক্ষমতা বৃদ্ধিতে সহায়তা করবে।”
সূত্র;জাগরণ
H/N