POPULAR BD NEWS
Popular BD News Logo

নিউজিল্যান্ডের সুযোগটা কাজে লাগতে হবে-সাকিব আল হাসান

পপুলার বিডিনিউজ ডেস্ক | প্রকাশিত: আগস্ট ২৩, ২০২১ | সময়: ২:২৬ অপরাহ্ণ

পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে আগামী ২৪ আগস্ট বাংলাদেশে আসবে নিউজিল্যান্ড ক্রিকেট দলের।

পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের শুরু ১ সেপ্টেম্বর থেকে। পরের চার ম্যাচ হবে ৩, ৫, ৮ ও ১০ সেপ্টেম্বর।

সিরিজ সামনে রেখে ১৯ সদস্যের শক্তিশালী স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোড। দলে ফিরেছেন নির্ভরযোগ্য ব্যাটসম্যান মুশফিকুর রহিম ও লিটন দাস।

নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড ঘোষিত তাদের ১৫ সদস্যের দলে নেই কেন উইলিয়ামসন, নেই গাপটিলদের মতো প্রথম সারির পাঁচ তারকা।

বাংলাদেশ সফরে নিউজিল্যান্ড স্কোয়াডে বিশ্বকাপ দলের কেউ নেই কোনো তারকা খেলোয়ার।

বাংলাদেশ সফরে নিউজিল্যান্ড বোর্ডের এমন দুর্বল দল পাঠানোর বিষয়টি কীভাবে দেখছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান?

গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে এ নিয়ে হতাশা প্রকাশ করেছেন তিনি।

সাকিব বলেন, ‘হ্যাঁ, এটা একটু হতাশাজনক তো বটেই। কিন্তু আমাদের তো কিচ্ছু করার নেই। এটা ওদের বোর্ডের ব্যাপার, ওদের খেলোয়াড়দের ব্যাপার। আমরা জানি, আমরা নিউজিল্যান্ডের সঙ্গেই খেলতে যাচ্ছি। ওদের বিপক্ষে যতটা ভালো খেলা যায় খেলব। দিন শেষে খেলা হচ্ছে নিউজিল্যান্ডের সঙ্গে বাংলাদেশের। কোনো খেলোয়াড়ের সঙ্গে খেলোয়াড়ের খেলা হচ্ছে না। রেকর্ডে এটা লেখা থাকবে না যে, আমরা নিউজিল্যান্ডের এমন একটা দলকে হারিয়েছি, যেখানে বিশ্বকাপের একজন খেলোয়াড়ও ছিল না। এখানে দলটাই গুরুত্বপূর্ণ, খেলোয়াড় নয়। তা ছাড়া নিউজিল্যান্ডের বিপক্ষে আমরা কখনও টি-টোয়েন্টি জিতিনি। এবার সুযোগটা কাজে লাগতে হবে আমাদের।

সূত্র:যুগান্তর

HO/N

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন