POPULAR BD NEWS
Popular BD News Logo

শহীদ আফ্রিদির করোনা শনাক্ত

পপুলার বিডিনিউজ রিপোর্ট | প্রকাশিত: জুন ১৩, ২০২০ | সময়: ৫:৩৭ অপরাহ্ণ

প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন পাকিস্তানের সাবেক অধিনায়ক বুমবুম শহীদ আফ্রিদি।

শনিবার দুপুরে নিজের করোনা আক্রান্তের খবর ফেসবুক পেজে জানিয়েছেন আফ্রিদি নিজেই।

নিজের ফেসবুক পেজে তিনি লিখেছেন, ‘বৃহস্পতিবার থেকেই অস্বস্তি লাগছিল আমার। শরীরে প্রচণ্ড ব্যথা অনুভব করছিলাম। এরপর কোভিড-১৯ টেস্ট করাই। দুর্ভাগ্যবশত পরীক্ষার ফল পজিটিভ এসেছে। দ্রুত আরোগ্য লাভের জন্য সবার দোয়া চাইছি। ইনশাআল্লাহ।’

আফ্রিদির আগে পাকিস্তানের আরও বেশ কয়েকজন ক্রিকেটার করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এর মধ্যে দুজন সাবেক ক্রিকেটার করোনা সংক্রমিত হয়েছে প্রাণ হারিয়েছেন।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন