POPULAR BD NEWS
Popular BD News Logo

স্কুলছাত্রী অপহরণ, গ্রেফতার ৩

পপুলার বিডিনিউজ ডেস্ক | প্রকাশিত: আগস্ট ২১, ২০২১ | সময়: ৭:৫১ অপরাহ্ণ

বগুড়ার নন্দীগ্রামে স্কুলছাত্রী অপহরণের অভিযোগে ২ জন ও মাদকসহ এক জনকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (২১ আগস্ট) দুপুরে নন্দীগ্রাম থানা থেকে তাদের বগুড়া কোর্ট হাজতে পাঠিয়েছে থানা পুলিশ।

থানা সূত্রে জানা গেছে, উপজেলার বুড়ইল ইউনিয়নের বীরপলি গ্রামের জাহাঙ্গীর আলমের মেয়ে ৬ষ্ঠ শ্রেণির ছাত্রী গত বৃহস্পতিবার বেলা ১২টায় তার নানার বাড়িতে যাওয়ার পথে একই উপজেলার ভাটগ্রাম ইউনিয়নের বিশা গ্রামের মনসের মাস্টারের ছেলে আরমান হোসেন (২২) ও কুন্দারহাটের হাফিজার রহমানের ছেলে টুকু মিয়া (৪৫) জোরপূর্বক ওই ছাত্রীকে একটি সিএনজিতে তুলে নিয়ে যায়।

পরে জাহাঙ্গীর আলম বাদি হয়ে নন্দীগ্রাম থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি অপহরণ মামলা দায়ের করে। শুক্রবার রাত সাড়ে ১০টায় থানার উপ-পরিদর্শক তারিকুল ইসলাম শাজাহানপুর থানার কালুজাম গ্রাম হতে অপহৃত ভিকটিম উদ্ধারসহ আরমান হোসেন (২২) ও টুকু মিয়াকে (৪৫) আটক করে।

নন্দীগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ নিশ্চিত করে বলেন, গ্রেপ্তারকৃত ওই তিন আসামীকে বগুড়া কোর্ট হাজতে প্রেরণ করা হয়েছে।

সূত্র:দৈনিক ইত্তেফাক

H/N

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন