POPULAR BD NEWS
Popular BD News Logo

প্রবাসীকে কুপিয়ে হত্যা, সন্তানদের নিয়ে পলাতক স্ত্রী

পপুলার বিডিনিউজ ডেস্ক | প্রকাশিত: আগস্ট ২০, ২০২১ | সময়: ৫:৪৮ অপরাহ্ণ

ফেনীতে সোহেল (৩৫) নামে এক দুবাই প্রবাসীকে কুপিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে তার স্ত্রী শিউলির বিরুদ্ধে। বৃহস্পতিবার (১৯ আগস্ট) মধ্যরাতে শহরের নাজির রোডে এ ঘটনা ঘটে। এ ঘটনার পর সন্তানদের নিয়ে স্ত্রী পালিয়ে যান। নিহত সোহেলের বাড়ি কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার গুণবতী এলাকায়।

সোহেলের চাচাত ভাই ফাহাদের অভিযোগ, রাতেই সোহেলকে হত্যা করে পালিয়ে যান তার শিউলি। যাওয়ার সময় বাসার দারোয়ানকে তার বাবা মারা গেছেন বলে জানান।

ফাহাদ জানান, এক মাস আগে সোহেল সংযুক্ত আরব আমিরাতের দুবাই থেকে দেশে এসেছিলেন। তার ৭ বছরের ছেলে ও ৪ বছরের একটি কন্যা রয়েছে। তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত হত্যার কারণ জানাতে পারেনি পুলিশ। ঘটনার বিস্তারিত জানতে কাজ করা হচ্ছে বলে জানান ফেনী মডেল থানার ওসি (তদন্ত) মনির হোসেন।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন