POPULAR BD NEWS
Popular BD News Logo

কচুয়া কৃষি সম্প্রসারণ সেবায় অনন্য ভূমিকা রাখায় পুরস্কার পেলেন কৃষি অফিসার

শান্তুু ধর, কচুয়া | প্রকাশিত: আগস্ট ১৯, ২০২১ | সময়: ৯:১৯ অপরাহ্ণ

মাঠ পর্যায়ে সকল উপ-সহকারী কৃষি কর্মকর্তাদের মাধ্যমে কৃষি সম্প্রসারণ সেবায় অনন্য ভূমিকা রাখায় শুদ্ধাচার পুরস্কার নীতিমালা অনুযায়ী ২০২০-২০২১ অর্থ বছরের উপজেলা কার্যালয় প্রধান ক্যাটাগরিতে পুরস্কার পেলেন চাঁদপুরের কচুয়া উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো. সোফায়েল হোসেন। গতকাল বৃহস্পতিবার উপজেলা কৃষি অফিস কার্যালয়ে সোফায়েল হোসেনকে ফুল দিয়ে অভিনন্দন ও শুভেচ্ছা জানান কর্মকর্তাবৃন্দ।

এসময় উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম লিটন,উপ-সহকারী কৃষি কর্মকর্তা শিবুলাল সাহা,আবুল বাসার সরকার,মানিক হোসেন ও ওসমান গনি সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন