POPULAR BD NEWS
Popular BD News Logo

মতলব উত্তরে অ্যাড: জেসমিন সুলতানার অক্সিজেন সিলিন্ডার বিতরণ

পপুলার বিডিনিউজ রিপোর্ট | প্রকাশিত: আগস্ট ১৯, ২০২১ | সময়: ৮:৫১ অপরাহ্ণ

বাংলাদেশ সুপ্রীমকোর্টের আইনজীবি ও ঢাকাস্থ চাঁদপুর জেলা আইনজীবী কল্যাণ সমিতির সভাপতি এ্যাড. জেসমিন সুলতানার পরিবারের পক্ষ থেকে করোনা রোগীর চিকিৎসার জন্য চাঁদপুরের মতলব উত্তরে অক্সিজেন সিলিন্ডার ও করোনা সামগ্রী বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার সকালে মতলব উত্তর উপজেলা নির্বাহী অফিসার গাজী শরিফুল হাসান এর কার্যালয়ে অক্সিজেন সিলিন্ডার হস্তান্তর করেন বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবি পরিষদের সদস্য এ্যাড. জেসমিন সুলতানা।

একই দিন মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শাহজাহান কামাল ও পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. মাসুদের কাছে পুলিশের জন্য করোনা সামগ্রী প্রদান করেন।

এ সময় উপস্থিত ছিলেন নাউরী আহম্মদীয়া উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক একেএম গোলাম মোস্তফা, দৈনিক সময়ের আলো’র নিজস্ব প্রতিবেদক ঢালী কামরুজ্জামান হারুন, মতলব উত্তর প্রেসক্লাবের সভাপতি বোরহান উদ্দিন ডালিম, সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম মনির, মতলব উত্তর উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, মতলব উত্তর প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক মো. দ্বীন ইসলাম, সাংবাদিক দৌলত হোসেন আবির, সুমন আহমদ প্রমুখ।

H/N

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন