চাঁদপুরে কচুয়া উপজেলায় অবৈধ ড্রেজার ফসলি মাঠ থেকে উদ্ধার করে বিনষ্ট করে দিলেন কচুয়া উপজেলার প্রশাসন। গতকাল বুধবার বিকেলে উপজেলা নির্বাহী অফিসার দীপায়ন দাস শুভ”র নির্দেশে সহকারী কমিশনার (ভূমি) মাহমুদা কুলছুম মনির নেতৃত্বে থানা পুলিশসহ অভিযানে গোহট দক্ষিণ ইউনিয়নের বাচ্ছু কম্পানী ব্রীকফিল্ডের দক্ষিণ পাশে একটি বিশাল কৃষি জমির মাঠে চালিত অবস্থায় ২টি অবৈধ ড্রেজার উদ্ধার করে এনে বিনষ্ট করে দেয়। জমির এবং অবৈধ ড্রেজার মালিকদের না পাওয়ায় কোনো জেল জরিমানা করা যায়নি।
কচুয়া উপজেলা ১২টি ইউনিয়ন এবং ১টি পৌরসভা নিয়ে গঠিত। প্রায় ইউনিয়নে এবং পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে একাধিক অবৈধ ড্রেজার দ্বারা বালি উত্তোলনের তান্ডব লিলায় মানুষ দিশেহারা এবং হুমকির মুখে পড়েছে কৃষি মাঠ ক্ষেত্রের চাষাবাদী জমি। প্রিন্ট ও সোশ্যাল মিডিয়ায় প্রায় সময় লক্ষ করা যায় জেলার বিভিন্ন উপজেলায় প্রশাসনের প্রসংশনীয় উদ্যােগে এসব অবৈধ ড্রেজার উচ্ছেদ অভিযানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার মধ্যে ৫০ হাজার বা ১লক্ষ টাকা জরিমানাসহ তা ভেঙ্গে গুড়িয়ে দেয়া হচ্ছে। কিন্তু কচুয়ায় এসব অভিযান তেমন লক্ষ করা না গেলেও গতকালের এ অভিযানে সাধারন মানূষ স্বস্তি নিঃশ্বাস ফেলে এবং কচুয়া উপজেলায় এ অভিযান অব্যাহত থাকবে বলে নিরীহ ভুক্তভোগী পরিবারের মানুষরা প্রত্যশা করছেন।

এব্যাপারে এলাকার কিছু মাটি ক্ষেকু জমির মালিক ড্রেজার ভাড়া করে এনে কৃষি উৎপাদন ক্ষেত্র বিশিষ্ঠ মাঠে বসিয়ে বালি উত্তোলন করে মোটা অংকের অর্থের বিনিময়ে মানুষজনদের কাছে বিক্রি করছে। এতে করে আশ-পাশ জমির মাঠ এবং কারো কারো বসতি বাড়ি থেবে যাওয়ার আশঙ্কায় মানুষ দিশেহারা। এসব বালি উত্তোলনকারী ব্যবসায়ীরা সমাজের প্রভাবশালী হওয়ায় সাধারন মানুষ প্রতিবাদ করতে সাহস পাচ্ছেনা।
এবিষয়ে কচুয়া সহকারী(ভূমি) কমিশনার মাহমুদা কুলছুম মনি জানান,আমাদের এই অবৈধ ড্রেজার উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানিয়েছেন।
H/N