POPULAR BD NEWS
Popular BD News Logo

নিখোঁজের দুই দিন পর শিশু ইফাজের লাশ উদ্ধার

পপুলার বিডিনিউজ রিপোর্ট | প্রকাশিত: আগস্ট ১৮, ২০২১ | সময়: ১১:৪৮ পূর্বাহ্ণ

কচুয়ায় নিখোঁজ হওয়ার দুই দিন পর ইফাজ উদ্দিন নামের এক সাড়ে চার বছরের এক শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল মঙ্গলবার উপজেলার দোঘর গ্রাম থেকে এ শিশুর লাশ উদ্ধার করে কচুয়া থানা পুলিশ। ইফাজ উদ্দিন একই গ্রামের প্রবাসী আরিফ হোসেনের ছেলে।

সরেজমিনে জানা যায়, গত রবিবার বিকেলে বাড়ি থেকে খেলতে বের হয়ে নিখোঁজ হয় শিশু ইফাজ। এরপর অনেক খোঁজাখুজি করে তাকে না পেয়ে কচুয়া থানায় একটি নিখোঁজ ডায়েরী করা হয়।

মঙ্গলবার বাড়ির পশ্চিম পাশে ডোবার পানিতে ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে। এদিকে ছেলেটি মৃগী রোগে আক্রান্ত ছিল বলে নিহতের বাবা আরিফ হোসেন জানান।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন