মঙ্গলবার হাজীগঞ্জ উপজেলার ০৫ নং সদর ইউনিয়নের সুবিদপুর এলাকায় সরকারি আদেশ অমান্য করে পুনরায় অবৈধভাবে ড্রেজার দিয়ে কৃষি জমি নষ্ট করা হয়। খবর পেয়ে
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোমেনা আক্তার মোবাইল কোর্ট পরিচালনা করেন।
উপস্থিত জনতার সামনে ড্রেজার মেশিন ধ্বংস করা হয় এবং বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ৫(১) এবং ১৫(১) ধারা মোতাবেক জমির মালিককে ১,০০০০০(এক লক্ষ )টাকা অর্থদণ্ড এবং ড্রেজারের মালিককে দুই মাস বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।