POPULAR BD NEWS
Popular BD News Logo

টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের প্রথম প্রতিপক্ষ স্কটল্যান্ড

পপুলার বিডিনিউজ ডেস্ক | প্রকাশিত: আগস্ট ১৭, ২০২১ | সময়: ১:৩৭ অপরাহ্ণ

টি-টোয়েন্টি বিশ্বকাপের সূচি ঘোষণা করেছে আইসিসি। আগামী ১৭ অক্টোবর সংযুক্ত আরব আমিরাত ও ওমানে শুরু হচ্ছে ক্রিকেটের সংক্ষিপ্ততম সংস্করণের বিশ্ব আসর।

বিশ্বকাপের প্রথম রাউন্ডে শুরুর দিনই বাংলাদেশের খেলা। প্রতিপক্ষ স্কটল্যান্ড। এ রাউন্ডে গ্রুপ ‘বি’তে পড়েছে বাংলাদেশ। বাংলাদেশের অন্য দুই গ্রুপ সঙ্গী ওমান ও পাপুয়া নিউগিনি। দ্বিতীয় ম্যাচে ১৯ অক্টোবর বাংলাদেশ খেলবে ওমানের বিপক্ষে, ২১ অক্টোবর পাপুয়া নিউগিনির বিপক্ষে। বাংলাদেশের তিনটি ম্যাচই ওমানে।

প্রথম রাউন্ডে গ্রুপ ‘এ’-তে শ্রীলঙ্কার প্রতিপক্ষ আয়ারল্যান্ড, নেদারল্যান্ডস ও নামিবিয়া। এ রাউন্ডে দুই গ্রুপের সেরা দুই দল খেলবে সুপার-টুয়েলভ রাউন্ডে। এ রাউন্ডে সরাসরি খেলছে আইসিসি টি-টোয়েন্টি তালিকার শীর্ষ ১০ দল।

প্রথম রাউন্ডে গ্রুপ ‘এ’-তে শ্রীলঙ্কার প্রতিপক্ষ আয়ারল্যান্ড, নেদারল্যান্ডস ও নামিবিয়া। এ রাউন্ডে দুই গ্রুপের সেরা দুই দল খেলবে সুপার-টুয়েলভ রাউন্ডে। এ রাউন্ডে সরাসরি খেলছে আইসিসি টি-টোয়েন্টি তালিকার শীর্ষ ১০ দল।

সুপার টুয়েলভে গ্রুপ-১-এ আছে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ। প্রথম রাউন্ড থেকে এই দলগুলোর সঙ্গে যোগ দেবে গ্রুপ ‘বি’-এর শীর্ষ দল। ভারত ও পাকিস্তান খেলবে গ্রুপ-২-তে। তাদের গ্রুপসঙ্গী নিউজিল্যান্ড, আফগানিস্তান, নিউজিল্যান্ড ও প্রথম রাউন্ডে গ্রুপ ‘এ’র শীর্ষ দল। সূচি অনুযায়ী আগামী ২৪ অক্টোবর দুবাইতে মুখোমুখি হবে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান।

সূত্র প্রথম আলো

HO/N

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন