POPULAR BD NEWS
Popular BD News Logo

সোমবার চাঁদপুরে আইসোলেশন ওয়ার্ডে ৭ জনের মৃত্যু

পপুলার বিডিনিউজ রিপোর্ট | প্রকাশিত: আগস্ট ১৬, ২০২১ | সময়: ৭:১৪ অপরাহ্ণ

চাঁদপুর সরকারি জেনারেল (সদর) হাসপাতালের করোনা আইসোলেশন ওয়ার্ডে আরো ৭জনের মৃত্যু হয়েছে। রোববার দুপুর থেকে সোমবার দুপুর পর্যন্ত এসব মৃত্যুর ঘটনা ঘটে। এর মধ্যে ২জনের করোনা পজেটিভ ও অন্যরা করোনার উপসর্গে ভুগছিলেন। সদর হাসপাতালের করোনা বিষয়ক ফোকালপার্সন ডা. সুজাউদ্দৌলা রুবেল সোমবার এ তথ্য জানান।

তিনি জানান, করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন চাঁদপুর শহরের কোড়ালিয়া রোডের আব্দুর রউফ (৮২) ও মতলব দক্ষিণের দক্ষিণ ঘোড়াধারী এলাকার খায়রুন নেছা (৭০)।

এছাড়া করোনার উপসর্গে মৃতরা হলেন- হাজীগঞ্জের লাউপাড়া এলাকার জামেলা বেগম (৭৫), চাঁদপুর শহরের গুনরাজদী এলাকার বদরুন্নেসা (৭৯), ফরিদগঞ্জের দক্ষিণ কেরোয়া এলাকার আবুল হোসেন (৬০), চাঁদপুর সদরের রাজরাজেশ্বর রায়েরচরের ফাতেমা বেগম (৭০) ও চাঁদপুর সদরের ছোট সুন্দর এলাকার মমতাজ (৫৫)।

H/N

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন