POPULAR BD NEWS
Popular BD News Logo

জেনে নিন চাঁদপুরে করোনার সর্বশেষ তথ্য

পপুলার বিডিনিউজ রিপোর্ট | প্রকাশিত: জুন ১২, ২০২০ | সময়: ৮:১৮ অপরাহ্ণ

চাঁদপুর জেলা ও উপজেলা পর্যায়ে সংগৃহীত করোনা ভাইরাসের নমুনা পরীক্ষার ২৭৪ জনের রিপোর্ট এসেছে। এর মধ্যে পজিটিভ রিপোর্ট ৭১, নেগেটিভ ২০০। এই পর্যন্ত ঢাকায় প্রেরণ করা হয়েছে ২৭৮৫টি রিপোর্ট। ঢাকা হতে এসেছে ২৩৯৬টি রিপোর্ট। এর মধ্যে পজিটিভ রিপোর্ট ৩৫০ (২ জনের রিপোর্ট দ্বিতীয়বার পজিটিভ এসেছে)। নেগেটিভ রিপোর্ট এসেছে ২০৪৬ জনের। অদ্য পর্যন্ত অপেক্ষমান রিপোর্ট ৩৮৯টি।

শুক্রবার (১২ জুন) বিকেলে চাঁদপুর সিভিল সার্জন কার্যালয় থেকে গণমাধ্যমে এসব তথ্য জানানো হয়েছে।

সিভিল সার্জন কার্যালয়ের লিখিত প্রতিবেদনে জানানো হয়, জেলার ৩৬৫জন করোনা আক্রান্ত রোগীর মধ্যে চাঁদপুর সদরে ১৫৭জন, মতলব উত্তরে ১৬জন, ফরিদগঞ্জে ৪৮জন, হাইমচরে ১৫জন, হাজীগঞ্জে ৪২জন, কচুয়ায় ২৩জন, শাহরাস্তি ৩৪জন, মতলব দক্ষিণে ৩০জন। (ঢাকা থেকে আগত ৪জন, লক্ষ্মীপুর থেকে আগত ২জন, মতলব দক্ষিণ আইসিডিডিআরবি হতে প্রাপ্ত ৮জন, কুমিল্লা মেডিলেক কলেজ হতে প্রাপ্ত ১জন ও নারায়নগঞ্জ থেকে আগত ১জন)

চাঁদপুরের সিভিল সার্জন ডাঃ মো. সাখাওয়াত উল্লাহ লিখিত প্রতিবেদনে জানান, এই পর্যন্ত জেলায় সুস্থ্য হয়েছে ৭৬জন, মৃত্যু ২৯ জন। (হাজীগঞ্জের উপসর্গ নিয়ে মৃত্যু ২জন সংযুক্ত হয়নি)। উপজেলা পর্যায়ে মৃত্যু সংখ্যা: চাঁদপুর সদরে ১০, ফরিদগঞ্জ ৪, হাজীগঞ্জ ৫, শাহরাস্তি ৩, কচুয়া ৪, মতলব উত্তর ২, মতলব দক্ষিণে ১জন।

জেলায় চিকিৎসাধীন রোগী ২৬০জন (হাসপাতালে ১১, ঢাকায় রেফার ৪, হোম আইসোলেশনে ২৪৫জন)। এই পর্যন্ত আইসোলেশনে রোগীর সংখ্যা ১৬৭জন। আইসোলেশন থেকে ছাড়প্রাপ্ত রোগী সংখ্যা ১৫০জন। বর্তমানে আইসোলেশনে রোগী সংখ্যা ১৭ জন (কোভিড-১১জন, নন কোভিড ৬জন)।

তিনি আরো জানান, এই পর্যন্ত জেলায় হোম কোয়ারেন্টিনে থাকা ব্যাক্তির সংখ্যা ৪৭০৯জন। হোম কোয়ারেন্টিন থেকে ছাড়প্রাপ্ত ব্যাক্তির সংখ্যা ৩৬৫১জন। বর্তমানে জেলায় হোম কোয়ারেন্টিনে আছেন ১০৩৪জন।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন