POPULAR BD NEWS
Popular BD News Logo

সাহিত্য মঞ্চের আয়োজনে কথা ও কবিতায় বঙ্গবন্ধুকে স্মরণ

পপুলার বিডিনিউজ ডেস্ক | প্রকাশিত: আগস্ট ১৬, ২০২১ | সময়: ১১:১১ পূর্বাহ্ণ

জাতীয় শোক দিবস উপলক্ষে কথা ও কবিতায় মহান স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্মরণ করেছে সাহিত্য মঞ্চ পরিবার।

রবিবার (১৫ আগস্ট) সন্ধ্যা ৭টায় সাহিত্য মঞ্চের আয়োজনে ভার্চুয়াল আলোচনা ও কবিতা পাঠ অনুষ্ঠিত হয়।

সাহিত্য মঞ্চের সভাপতি কবি মাইনুল ইসলাম মানিকের সঞ্চালনায় বঙ্গবন্ধুর জীবন ও কর্ম নিয়ে আলোচনা করেন স্বাধীনতা পদকপ্রাপ্ত নারী মুক্তিযোদ্ধা ডাঃ সৈয়দা বদরুন নাহার চৌধুরী, সরকারের সাবেক সচিব ও দেশবরেণ্য শিশুসাহিত্যিক ফারুক হোসেন, বরেণ্য কথাসাহিত্যিক নাসিমা আনিস, জিগিষা’র সভাপতি কবি ইলিয়াস ফারুকী, কবি ও অধ্যাপক সুজন আরিফ এবং কবি, গল্পকার ও প্রাবন্ধিক মুহাম্মদ ফরিদ হাসান।

আমন্ত্রিত অতিথি এবং দর্শকদের ধন্যবাদ জানান, সাহিত্য মঞ্চের সাধারণ সম্পাদক কবি আশিক বিন রহিম। সবশেষে বঙ্গবন্ধুকে নিবেদন করে কবিতা পাঠ করেন সাহিত্যের আবৃত্তিশিল্পীরা।

আলোচকরা বলেন, যারা দেশকে ভালোবাসেন তারাই বঙ্গবন্ধুকে ভালবাসেন। যারা বঙ্গবন্ধুকে ভালবাসার দাবি করেন কিন্তু দেশকে ভালোবাসেন না, দেশের ক্ষতিসাধন করেন, মূলত তারা বঙ্গবন্ধুকেও ভালোবাসেন না।

আলোচকরা বলেন, আমরা এমন একটি বাংলাদেশ চাই, যে বাংলাদেশে হবে অসাম্প্রদায়িক চেতনার, যে বাংলাদেশ হবে শিল্পী-সাহিত্যিকদের, যে বাংলাদেশ হবে বঙ্গবন্ধুর আদর্শের।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন