চাঁদপুরের কচুয়ায় হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাত বার্ষিকী পালিত
হয়েছে।
এ উপলক্ষ্যে রবিবার পালাখাল উচ্চ বিদ্যালয়ে আলোচনা সভা দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এসময় বিদ্যালয়ের
ম্যানেজিং কমিটির সভাপতি,সদস্যবৃন্দ ও শিক্ষকবৃন্দ বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শহীদ উল্যাহ পাটওয়ারীর সভাপতিত্বে ও সহকারী প্রধান শিক্ষক মো. মিজানুর রহমানের পরিচালনায় আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, ইউপি চেয়ারম্যান মো. ইমাম হোসেন সোহাগ।
এসময় বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাবৃন্দ উপস্থিত ছিলেন।
H/N